ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় অবৈধ ৫টি করাতকলে অভিযান, কাঠ ও সরঞ্জামাদি জব্দ

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৫টি অবৈধ করাতকলে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পদুয়া বনবিভাগ।
এ সময় জালানি কাঠ জব্দ ও করাতকলের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয়া হয়

২ আগস্ট (মঙ্গলবার) সকালে এসব অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান এবং পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম।

জানা যায়,উপজেলার আমিরাবাদ স্কুল রোডে ৩টি এবং সদরের দরবেশহাট এলাকায় ২টিসহ মোট ৫টি অবৈধ করাতকলে অভিযান চালানো হয়। এসময় করাতকলে ব্যবহৃত মেশিন জব্দ করে, ধ্বংস করে দিয়ে করাতকলের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়, নোটিশ টাঙ্গিয়ে দেওয়া হয়। এসময় অবৈধ কাঠও জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আমিরাবাদ স্কুল রোডে ৩টি এবং দরবেশহাটে ২টিসহ মোট ৫টি অবৈধ করাতকল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় করাতকলের সরঞ্জামাদি ধ্বংস এবং অবৈধ কাঠ জব্দ করা হয়। অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অভিযান কালে লোহাগাড়া থানার এসআই মোজাম্মেল হক, ডলুবিট কর্মকর্তা মুনতাসির , বড়দুয়ারা বিট কর্মকর্তা আশরাফসহ বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় অবৈধ ৫টি করাতকলে অভিযান, কাঠ ও সরঞ্জামাদি জব্দ

প্রকাশিত: ০৭:৩৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২