
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ বিবিধ গোল কাঠসহ জিপ গাড়ি জব্দ করেছে পদুয়া বনবিভাগ।
গতকাল দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
বনবিভাগ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের নির্দেশনায় পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম উপজেলার চরম্বা নামক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বিবিধ গোল কাঠসহ একটি জিপ গাড়ী আটক করা হয় ৷
এ ব্যাপারে বন মামলা নং ৩০/পদু অব ২০২০-২১ রুজু করা হয় এবং জব্দকৃত কাঠ ও জিপ গাড়িটি পদুয়া বনবিভাগের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


