ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় অবৈধ বালু মহালে ভ্রাম্যমান আদালতের অভিযান: ৩৪ হাজার ঘনফুট বালু জব্দ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা হাছনাভিটা এলাকায় সোমবার দুপুরে অবৈধ বালু মহালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে টের পেয়ে বালুখেকোরা পালিয়ে যায়। এ সময় অবৈধভাবে বালু তোলার মেশিন ও পাইপ ধ্বংস করা হয় এবং ৩৪ হাজার বালু জব্ধ করা হয়। জব্দকৃত বালুস্তুপে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়।

এছাড়াও একইদিন মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করার দায়ে পুতুল কান্তি নাথ(৫০)কে ৩হাজার টাকা ও দিলু বড়ুয়া (৩৫) কে ৩ হাজার টাকা, লাইসেন্সবিহীন ড্রাইভিং করার দায়ে দেলোয়ার(৩০)কে ১ হাজার টাকা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করার দায়ে জেয়াবুল হোসেন(৫০)কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার ( ২৩ মে) দুপুরে উক্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান।

অভিযানকালে সরই ইউপির চেয়ারম্যান মুুহাম্মদ ইদ্রিস, লোহাগাড়া থানার এসআই মামুন মিয়া,উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শিশির স্বপন চাকমা,আনসার বাহিনীর সদস্যবৃন্দ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দরা উপস্হিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।অভিযান টের পেয়ে বালু খেকোরা পালিয়ে গেছে। এলাকায় অবৈধভাবে মাটি কাটা যাবে না এবং কাউকে ছাড় দেওয়া হবে না । জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় অবৈধ বালু মহালে ভ্রাম্যমান আদালতের অভিযান: ৩৪ হাজার ঘনফুট বালু জব্দ

প্রকাশিত: ০৪:৫৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২