ঢাকা ১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনে এসিল্যান্ডের অভিযান,এক লক্ষাধিক ঘনফুট বালু জব্দ

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা এবং চুনতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১ লাখ তিন হাজার পাঁচ শত ঘনফুট বালু জব্দ করা হয়।

১২ নভেম্বর সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল।

অভিযানকালে চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা মোঃ ইদ্রিস,স্থানীয় মেম্বার মাস্টার নাছির উদ্দিন,পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল জানান,গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ বালু উত্তোলন এর বিরুদ্ধে অভিযান পরিচালিত করে উপজেলার পুটিবিলা ইউনিয়নের এমচরহাট বাজারের পাশে দুইস্থানে ৩৩ হাজার ৫০০ঘনফুট এবং পানত্রিশা উত্তর পাড়ায় তিনস্থানে সত্তর হাজার ঘনফুটসহ প্রায় মোট এক লক্ষ তিন হাজার পাচঁশত ঘনফুট বালু জব্দ করা হয়। জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলন এর বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনে এসিল্যান্ডের অভিযান,এক লক্ষাধিক ঘনফুট বালু জব্দ

প্রকাশিত: ০৫:০৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩