
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মগদিঘীর পাড়স্হ দেরাজ মিয়ার মালিকানাধীন এবিএম ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
এসময় ইটভাটায় ৪০ মণ জ্বালানী অবৈধ কাঠ জব্দ করা হয় এবং ইটভাটার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ৩টার দিকে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু।
এসময় সাথে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী, লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈ, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ সমির চক্রবর্তী ও বড়হাতিয়া বন কর্মকর্তা আসাদুজ্জামান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু জানান, পরিবেশের জন্য ক্ষতিকর এবং সরকারিভাবে নিষিদ্ধ বিভিন্ন কার্যক্রম বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নির্দেশনা অমান্য করে ইটভাটা পরিচালনা, পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনার অপরাধে বড়হাতিয়ায় এবিএম ব্রিকসের মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


