
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে একটি ড্রেজার মেশিন ও বালি তোলার পাইপসহ সরঞ্জামাদি ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।এসময় বিশ বালু জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ৭ টায় উপজেলার চরম্বা ইউনিয়নের ইউছুপ শাহ্ মাজার সংলগ্ন হাঙ্গর খালে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু জানান, উপজেলার চরম্বা ইউনিয়নের ইউছুপ শাহ্ মাজার সংলগ্ন হাঙ্গর খালে কিছুদিন ধরে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি চক্র। বালু উত্তোলন ও ট্রাকে পরিবহনের ফলে প্রাকৃতিক পরিবেশ নষ্টের পাশাপাশি এলাকার সড়কগুলো নষ্ট হচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের একটি ড্রেজার মেশিন ও বালি তোলার পাইপসহ সরঞ্জামাদি ধ্বংস করে দেয়া হয়। এসময় বিশ গাড়ী বালু জব্দ করা হয়।
তবে, ঘটনায় ড্রেজার মেশিন মালিকসহ কাউকে পাওয়া যায়নি।
অবৈধভাবে বালু উত্তোলনকারীর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
অভিযানকালে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


