ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
দলীয় শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে দাফন সম্পন্ন

লোহাগাড়ায় অধ্যাপক মাওলানা আবুল কালামের জানাজায় জনতার ঢল

লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আবুল কালামের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল ৯টায় পদুয়া বাজার মাঠে অনুষ্ঠিত হয় তাঁর নামাজে জানাজা। জানাজায় অংশগ্রহণ করেন হাজারো শোকাহত মানুষ, যার মধ্যে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, আলেম-ওলামা, পেশাজীবী, রাজনীতিক এবং বিশিষ্টজনরা।

জানাজায় ইমামতি করেন মরহুমের জামাতা মাওলানা মাহফুজুর রহমান মিনহাজ।

জানাজায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি মাওলানা আ. ন. ম. শামসুল ইসলাম, কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী নজরুল ইসলাম এবং সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন।

এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ নুরুল্লাহ, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ফরিদ উদ্দিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল আফসার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইলিয়াস সিদ্দিকী এবং পীরে কামেল মাওলানা গোলাম রসুল কমরী।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ইসহাক, অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আ. ন. ম. নোমান ও আবু তাহের, পদুয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাদের, ইউনিয়ন জামায়াতের আমির আ. ক. ম. হামিদুল হক এবং ইন্ডাস্ট্রিয়াল বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন দক্ষিণ জেলার অর্থ সম্পাদক কাজী জসীমউদ্দীনসহ আরও অসংখ্য বিশিষ্টজন জানাজায় অংশগ্রহণ করেন।

নামাজে জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জামায়াতে ইসলামীর নিবেদিতপ্রাণ এই নেতার মৃত্যুতে দল ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

দলীয় শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে দাফন সম্পন্ন

লোহাগাড়ায় অধ্যাপক মাওলানা আবুল কালামের জানাজায় জনতার ঢল

প্রকাশিত: ১২:২০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫