
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ৩৬জন গরীব অসহায় দুঃস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে (২০২২-২০২৩ অর্থ বছর) সরকারী যাকাত তহবিলের নগদ টাকা বিতরণ করা হয়েছে।
১২ এপ্রিল (বুধবার) সকালে ধর্ম বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের লোহাগাড়া উপজেলার ফিল্ড সুপারভাইজার নুরুল হক সিকদার।
বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের লোহাগাড়া মডেল কেয়ার রাশেদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সাইফুল ইসলাম, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লোহাগাড়া মডেল মসজিদের খতিব মাওলানা আবদুল গফুরসহ বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষক- শিক্ষিকা উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


