
লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় ৪বসতঘর অাগুনে পুড়ে অানুমানিক ২০লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে । গত ২২ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৩ টায় উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের সাতগড়িয়া পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন সাতগড়িয়া পাড়ার মৃত টুনু মিয়ার পুত্র অাব্দুল গফুর,অাব্দুল কুদ্দুস,অাবু তাহের ও অাবুল কালাম।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা গ্যাস সিলিন্ডার থেকে অাগুনের সূত্রপাত হয়েছে বলে জানান। তবে পরিবারের লোকজন
বিদ্যুতের শর্টসার্কিট থেকে অাগুনের সূত্রপাত হয়েছে ধারণা করছেন।
জানা যায়, অাব্দুল গফুরের বাড়ি থেকে অাগুনের সূত্রপাত হয়ে মুহুর্তের মধ্যে অাগুন অাশপাশে ছড়িয়ে পড়ে। এতে অাব্দুল কুদ্দুস,অাবু তাহের ও অাবুল কালামের বসতঘরেও অাগুন লেগেযায়। স্থানীয়রা দীর্ঘক্ষণ অাগুন নিয়ন্ত্রণে কাজ করে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে অাগুন নিয়ন্ত্রণে অানে। ততক্ষণে বাড়িতে থাকা অধিকাংশ জিনিসপত্র অাগুনে পুড়ে যায়।
নগদটাকা,স্বর্ণালংকার, ৪টি টিভি,৪টি ফ্রিজ,অাসবাবপত্র,কাপড়-চোপড় ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে অানুমানিক ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান।
ক্ষতিগ্রস্থ অাব্দুল কুদ্দুস জানান,মেয়ে শ্বশুর-শাশুড়ি নিয়ে কয়েকদিন অাগে বাড়িতে বেড়াতে অাসেন। অগ্নিকান্ডে তার স্বর্ণালংকারসহ প্রায় ৩ভরি স্বর্ণালংকার পুড়ে গেছে। নগদটাকাসহ তার পরিবারের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
খবর পেয়ে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো: রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবংবিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


