ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় অগ্নিকান্ডে ২পরিবারের বসতঘর পুড়ে ছাই

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়ায় অগ্রিকান্ডে ২ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়েছে ।

বিষয়টি স্হানীয় ইউপি সদস্য মৃণাল কান্তি মিলন মেম্বার নিশ্চিত করেছেন।

গতকাল দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার আমিরাবাদ সুখছড়ি কালীবাড়ীর পুর্ব পার্শ্বে রাজবাড়ীতে এ ঘটনাটি ঘটেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো ওই এলাকার মৃত চন্দন দাশের স্ত্রী নমিতা দাশ(৫২) ও মৃত নলিনী রঞ্জন দাশের পুত্র কাঞ্চন দাশ(৪৮)।

স্থানীয়রা জানান,ক্ষতিগ্রস্ত ২পরিবারের লোকজন খুব বেশী অসহায়।সোমবার দিবাগত রাতে রান্না ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলতে থাকে। স্থানীয়রা লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেনি। আগুনে ২ পরিবারের বসতঘর ও মালামালসহ ভস্মীভূত হয়।অগ্নিকান্ডে আনুমানিক ৩লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবী করেছেন।
বর্তমানে তারা খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে।

এদিকে আজ ১৪ জানুয়ারী সকাল ১১টায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করতে ছুটে আসেন আমিরাবাদ ইউপির ৯নং ওয়ার্ড সদস্য মৃণাল কান্তি মিলন মেম্বার। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করেন।

স্হানীয় ইউপি সদস্য মৃণাল কান্তি মিলন মেম্বার বলেন, হঠাৎ অগ্নিকাণ্ডে ২ বসতঘরে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। তারা অনেক বেশী অসহায়। অনেক বেশি কষ্ট করে সংসার চালায়। তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে তাদের পাশে এগিয়ে আসার আহবান জানান।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ জানান,অগ্নিকান্ডে ২পরিবারের বসতঘর সরেজমিন পরিদর্শনে গিয়ে তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় অগ্নিকান্ডে ২পরিবারের বসতঘর পুড়ে ছাই

প্রকাশিত: ১১:৫৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০