
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পার্শ্বে লোহাগাড়া উপজেলার পদুয়া তেওয়ারীহাটস্হ শাহ পেঠান ফিলিং স্টেশনে সরকারী খাস জায়গার উপর নির্মিত তেল ডেলিভারী স্টেশনে উচ্ছেদ অভিয়ান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
১৩ ফেব্রুয়ারি(বৃহস্পতিবার) বিকেল ৫টায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ।
জানা যায়,সরকারের পক্ষ থেকে ৩০ফুট বাই ২০ ফুট সরকারী খাস জায়গা উদ্ধারের জন্য আদালতে একটি উচ্ছেদ মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং ২/১৮ । মামলার পর পর পেট্রোল পাম্পের স্বত্বাধিকারী এম এ হাকিম চৌধুরীকে পেট্রোল পাম্প নিজ দায়িত্বে সরিয়ে ফেলার জন্য কয়েকবার নোটিশ প্রদান করা হয়। উচ্ছেদ মামলার আলোকে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশনায় সরকারী জায়গায় তেলের ডেলিভারি মেশিন ও ১টি অবৈধ স্হাপনা উচ্ছেদ করা হয়।
এসময় অভিযানকালে অন্যান্যদের মধ্য উপস্হিত ছিলেন পদুয়া ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন, লোহাগাড়া থানার এএসআই শিপক চন্দ্র দাশ, লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের সার্ভিয়ার শিশির কুমার চাকমা ও নাজির সমির চৌধুরী।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ জানান,পদুয়া তেওয়ারীহাটে শাহ পেঠান পেট্রোল পাম্পের ডেলিভারী মেশিন সরকারী খাস জায়গার উপর স্হাপনা করে। এই জায়গায় সরকার বাদী হয়ে আদালতে ১টি উচ্ছেদ মামলা দায়ের করে। উচ্ছেদ মামলার প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় সরকারী জায়গায় ২টি তেলের ডেলিভারী মেশিন ও ১টি অবৈধ স্হাপনা দোকান উচ্ছেদ করা হয়েছে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


