ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ার চরম্বায় আগুনে পুড়লো বসতবাড়ি

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের দক্ষিণ কালোয়ার পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় এক অসহায় পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

১৯ জানুয়ারী ( রবিবার) রাত সাড়ে ৯ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের নাম মৌলানা রফিক । সে ওই এলাকার হাজী নূর মোহাম্মদ ফকিরের ছেলে।
চরম্বা ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২তলা বিশিষ্ট মাটির বাড়িতে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে তার বসতবাড়িতে। মুহূর্তে সব কিছু আগুনে পুড়ে যায়। আশপাশের মানুষ আগুন দেখতে পেয়ে এগিয়ে আসে ।

পরে সাতকানিয়া ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস আসার স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। ফায়ার সার্ভিস আাসার আগেই ততক্ষণে ১পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে সর্বস্বান্ত হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মৌলানা রফিক বলেন, কিভাবে চুলার আগুন থেকে আগুন লেগে গেছে তার পরিবার খেয়াল করেনি। আমার ঘর ও মালামাল পুড়ে ২ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে।

বসতঘর পুড়ে যাওয়ায় আমরা এখন পরিবারের সদস্যদের নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছি।গায়ের কাপড় ছাড়া আর কিছু অবশিষ্ট নেই আমাদের।

স্থানীয় ওয়ার্ড মেম্বার মোহাম্মদ মিয়া বলেন, আগুন লাগার সময় বাড়িতে কেউ না থাকায় কোনো মালামাল বের করতে পারেনি।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ বলেন, চরম্বায় একটি বসত বাড়িতে আগুন লাগার খবর পেয়ে লোহাগাড়া থানা থেকে এএস আই ফারুকের নেতৃত্বে একটি পুলিশি টিম সেখানে পাঠানো হয়েছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ার চরম্বায় আগুনে পুড়লো বসতবাড়ি

প্রকাশিত: ১১:৩৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২০