
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক ও অপরাধমূলক কর্মকান্ডে বাধা দেওয়ার জের ধরে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছে আহমদ হোসেন নামে এক কৃষক ও তার পরিবার। শনিবার উপজেলার উত্তর কলাউজানের রসুলাবাদ পাড়ার রাবার ড্যাম ষ্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত হয়েছেন কৃষক আহমদ হোসেনের পুত্র আবুল হোসেন, প্রতিবেশী নুরুল কবির ও মোবারক।
এব্যাপারে বশির আহমদ, মোঃ ওয়াহেদ, জিয়াউর রহমান, মোঃ ছেরু, রাশেদুল ইসলাম, নাজিম উদ্দিন, মোঃ জাহেদ, বদিউল আলম ও শাহ আলমকে বিবাদী করে লোহাগাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, আসামীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী উশৃংখল, উগ্র ও স্বভাবের। তারা বশির বাহিনী নামের আড়ালে জবর দখল ও সন্ত্রাসী কায়দায় এলাকাবাসীকে জিম্মি করে মাদক ব্যবসা চালিয়ে আসছে দীর্ঘদিন। এ লক্ষ্যে তারা জোর পূর্বক সন্ত্রাসী কায়দায় মাদক চোরা-চালানের গোপন রাস্তা তৈরির পরিকল্পনা করছিল বাদীর জায়গায়। বাদী কর্তৃক জবরদখলকারীদের গোপন রাস্তা তৈরিতে বাধা প্রদান করায় তারা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কৃষক আহমদ হোসেনের পরিবারে হামলা চালায়। প্রতিবেশীরা তাদের উদ্ধারে এগিয়ে আসলে সন্ত্রাসী হামলায় আহমদ হোসেনের পুত্র আবুল হোসেনসহ ৩ জন গুরুতর আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
দীর্ঘদিন ধরে বশিরের নেতৃত্বে দলবল মিলে এলাকায় প্রকাশ্যে মাদক, চোরাচালান, মদ ও জুয়ার আসর জমিয়ে আসছিল। তারা ধরাকে সরাজ্ঞান করে এ অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছে। বাধা দিলেই হামলার শিকার হয় প্রতিবেশীরা। এব্যাপারে থানা পুলিশে বেশ কয়েকটি অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু কোন প্রতিকার পাননি বলেও জানান ভুক্তভোগীরা। যার ফলে এ ঘটনার সূত্রপাত।
অন্যদিকে, অভিযুক্ত বশির আহমদ ঘটনার বিষয়ে অস্বীকার করে বলেন, প্রতিপক্ষের হামলায় আমাদের পরিবারের সকল সদস্যরা গুরুত্বর আহত হয়েছেন। এ ব্যাপারে আমরাও থানায় অভিযোগ করা হয়েছে।তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ট বিচারের জোর দাবী জানান।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান,আহমদ হোসেনের পরিবারের মারধরের ঘটনায় তারা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে,প্রতিপক্ষ বশিরও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


