ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ার এসিল্যান্ড অভিযানে নামলেন, ১৩০টাকার পেয়াজ বিক্রি করা শুরু করলেন ৮০টাকায়!

রায়হান সিকদার, দেশবাংলাঃ

মাহে রমজান মাসে নিত্যপণ্য বেশি দামে বিক্রি করা যাবেনা মর্মে লোহাগাড়ার সকল ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দিয়েছেন উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম অতিরিক্ত দামে বিক্রি করছে।অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মাঠে নামলেন লোহাগাড়ার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।সাথে ছিলেন লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম।১৯মার্চ বিকেল ৪টার দিকে উপজেলা সদরের বটতলী স্টেশনের বিভিন্ন এলাকায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল নিত্যপণ্যের দাম নিয়ে দোকানে দোকানে মনিটরিং শুরু করেন। এসময় পেয়াজের দাম ১৩০ টাকায় বিক্রি করলে ব্যবসায়ীদের সতর্ক করে দেন। তিনি পেয়াজের দাম দোকানীদের কাছ থেকে জানতে চাইলে প্রতি কেজি ৮০ টাকা করে বিক্রি শুরু করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল জানান, যেকোন ধরণের নিত্যপণ্যের দাম বেশি দামে বিক্রি করা যাবেনা। মাহে রমজান মাসে সাধারণ মানুষকে কোন প্রকার হয়রানি করা যাবেনা। ৮০ টাকার বেশি দামে পেয়াজ বিক্রি করলে সেসব ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ার এসিল্যান্ড অভিযানে নামলেন, ১৩০টাকার পেয়াজ বিক্রি করা শুরু করলেন ৮০টাকায়!

প্রকাশিত: ০৫:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪