
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দিঘীর পাড় এলাকা হতে এক ইয়াবা বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৩০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।
আটককৃত মাদক বিক্রেতার নাম বাবুল (২৫) সে পদুয়া ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার আবদুল মোনাফের পুত্র।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত্রে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম ও এএসআই মুহাম্মদ আবদুল কাইয়ুমের নেতৃত্বে একটি পুলিশি টিম উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ৩০পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
আটককৃত`র বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু এবং আজ ১৭সেপ্টেম্বর সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ আবদুল হক জানিয়েছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


