
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের উত্তর কলাউজান এলাকা হতে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বিষয়টি লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।
আটককৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী মুহাম্মদ সেলিম (৩৫)।সে ওই এলাকার মাহমুদুল হকের পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত্রে থানার এএসআই মোহাম্মদ শাকিল খাঁনের নেতৃত্বে একটি পুলিশি দল উত্তর কলাউজান এলাকা হতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সেলিমকে আটক করতে সক্ষম হয়। তিনি আরো বলেন,আটক সেলিম ৩বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী এবং তাকে ৮ লক্ষ ৪২ টাকা জরিমানা করেছে আদালত।
সে দীর্ঘদিন ধরে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল।
আটককৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোহাম্মদ সেলিমকে আজ ১০সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন উক্ত প্রতিবেদককে করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


