ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় সাজাপ্রাপ্ত ও পলাতক ২আসামী গ্রেফতার

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

লোহাগাড়া উপজেলায় পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বিষয়টি লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।

আটককৃতরা হল উপজেলার সদরের সাতগড়িয়া পাড়া এলাকার আবদুস শুক্কুরের পুত্র মুহাম্মদ ইউসুফ(৪৫) এবং পদুয়া ইউনিয়নের জলদাশ পাড়া এলাকার মধুসুধন দাশের পুত্র খোকন দাশ প্রকাশ শুভ দাশ(২২)।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ আবদুল হক ও এসআই মুহাম্মদ গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম উপজেলার সাতগড়িয়া পাড়া এলাকা হতে ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মুহাম্মদ ইউসুফকে এবং পদুয়া জলদাশ পাড়া এলাকা হতে মাদক মামলার পলাতক আসামী খোকন দাশকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ইউসুফ ১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী এবং শুভ জল দাশ মাদক মামলার পলাতক আসামী। তারা দীর্ঘদিন ধরে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল।গতকাল রাতে থানা পুলিশের একটি টিম তাদের দু`জনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতদেরকে আজ ৮অক্টোবর সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন জানিয়েছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় সাজাপ্রাপ্ত ও পলাতক ২আসামী গ্রেফতার

প্রকাশিত: ০২:২২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯