
রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলায় পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে ২ রাইচমিল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ) সকাল ১১টার দিকে অভিযান চালিয়ে লোহাগাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ এ আদেশ দেন।
জরিমানা করা মিলগুলো হলো- লোহাগাড়া সদর দরবেশহাট এলকার শাহিন শাহ অটো রাইস মিল ও পদুয়ায় বাহাদুর (মেজর) অটো রাইসমিল ।
তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
লোহাগাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ি পণ্য মোড়কজাতকরণে শুধুমাত্র পাটের বস্তা ব্যবহার করা যাবে।
কিন্তু উপজেলার পদুয়ায় বাহাদুর (মেজর) অটোরাইস মিলস ও শাহিন শাহ অটোরাইস মিলস চাল মোড়কজাতকরণে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করে আসছিল।
২০১০ সালের পণ্য মোড়কে পাটজাত দ্রব্যের ব্যবহার আইনের ১৪ ধারা অনুযায়ী দুই রাইসমিলকে জরিমানা করা হয় এবং উপজেলার বাকি রাইসমিল মালিকদেরকে সতর্ক করে দেওয়া হল।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


