
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ২মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৩লিটার চোলাইমদ ও ৫১পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হল বড়হাতিয়া ইউনিয়নের দক্ষিণ চাকফিরানী এলাকার মৃত ছালেহ আহমদের পুত্র মুহাম্মদ সেলিম(৩৫) এবং চুনতি ইউনিয়নের ইউসুফ মঞ্জিল পাড়া এলাকার মৃত হাবিব আহমদের পুত্র নজির আহমদ ওয়াহিদ প্রকাশ ওদু(৪৫)।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯আগষ্ট রাত্রে পৃথক অভিযানে লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ আবদুল হক, এএসআই জহিরুল ইসলাম ও এএসআই মুহাম্মদ শাকিল খাঁনের নেতৃত্বে একটি পুলিশি টিম বড়হাতিয়া চাকফিরানী এলাকা হতে ১৩লিটার চোলাইমদসহ সেলিমকে এবং বটতলী মোটর স্টেশন হতে ৫১পিচ ইয়াবা ট্যাবলেটসহ নজির আহমদ ওয়াহিদ প্রকাশ ওদুকে গ্রেফতার করে থানার হেফাজতে নিয়ে আসা হয়।
আটককৃতদেরকে আজ ২০ আগষ্ট সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


