ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

২১ আগস্ট ‘গ্রেনেড হামলা দিবস’
ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৫তম বার্ষির্কী। দেড় দশক আগে এইদিনে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। তখন বিএনপি-জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। মূলত আওয়ামীলকে নেতৃত্ব শূন্য করতে বিএনপি-জামায়াত তথা চার দলীয় জোট সরকার রাষ্টযন্ত্র ব্যবহার করে নৃশংসতম গ্রেনেড হামলা চালায়।

বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য এই ভয়াবহ হামলা থেকে বেঁচে গেলেও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আইভি রহমান ও অপর ২৪ জন নিহত হন।

২১শে আগষ্ট এই দিনটি কেন্দ্র করে লোহাগাড়া থানা এলাকায় কোন ধরণের নাশকতামূলক কর্মকান্ড এবং অপ্রীতিকর ঘটনা যাতে ঘটাতে না পারে সেজন্য থানা পুলিশের ব্যাপকভাবে নিরাপত্তা জোরদার করেছে।

এরই ধারাবাহিতায় উপজেলার চুনতি, আধুনগর,আমিরাবাদ, পদুয়া,ঠাকুরদিঘী এলাকায় থানা পুলিশ আলাদাভাবে চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালিয়ে নিরাপত্তা জোরদারের ব্যবস্হা গ্রহণ করা হয়েছে বলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ০৬:১৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০১৯