
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের পাল পাড়া এলাকায় সঞ্জিত পালের মুদির দোকান চুরির মালামালসহ একজনকে আটক করেছে থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।
আটককৃত যুবকের নাম চুনতি হানিফার পাড়া এলাকার আবদুল কাদেরের পুত্র মুহাম্মদ জুবাইর (২০)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গত ১৬ অাগষ্ট গভীর রাতে উপজেলার আধুনগর ইউনিয়নের পাল পাড় এলাকার সঞ্জিত পালের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে।
২২সেপ্টেম্বর দোকান মালিক সঞ্জিত পাল বাদী হয়ে জুবাইরকে আসামী করে থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
একই দিন বিকেলে লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ নুরুন্নবী ও এএসআই চন্দ্র কুমার কুর্মীর নেতৃত্বে একটি পুলিশি টিম চুরির মূলহোতা মুহাম্মদ জুবাইর (২০)কে চুনতি হানিফার পাড়া এলাকা হতে আটক করতে সক্ষম হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুবাইর স্বীকারোক্তি অনুযায়ী তার বসত ঘর থেকে চোরাইকৃত মালামাল একটি ওয়ালটন টিভি, ১টি পুরাতন মনিটর, ১টি পুরাতন বিদেশী টর্সলাইট,স্যামসাং ট্যাব, ১টি পুরাতন টেবিল ফ্যান উদ্ধার করে জুবাইরকে থানার হেফাজতে নিয়ে আসে।
আটক জুবাইরকে ২৩সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন জানিয়েছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


