
রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশনায় লোহাগাড়া উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০সেপ্টেম্বর(সোমবার) সকালে উপজেলা পাবলিক হলে ক্ষুদে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।
প্রতিযোগিতার মধ্যে ছিল ছড়া ও কবিতা আবৃতি, উপস্হিত বক্তব্য, রবীন্দ্র/নজরুল/পল্লীগীতি/আধুনিক, কৌতুকাভিনয় নৃত্য মেধার প্রতিভায় পুরুস্কার প্রদান করা হয়।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ জেড এম শরীফ হোসেন।
লোহাগাড়া সদর ফয়েজ-শফি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লায়লা বিলকিসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুহাম্মদ ওমর ফারুক।
প্রতিযোগিতায় ক্ষুদে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার প্রদান করেন উপস্হিত সকল অতিথিবৃন্দ।
এছাড়াও অনুষ্টানে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকগণ ও শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

























