ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ইয়াবা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ আটক ২

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের রশিদার পাড়াস্হ ইয়াবা সম্রাট মিজানুর রহমান প্রকাশ কালো মিজানের খামার বাড়ী হতে ইয়াবা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ২জনকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫১পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।

আটককৃতরা হল উপজেলার আমিরাবাদ দর্জি পাড়া এলাকার মৃত আবদুল আলমের পুত্র আবদুস সালাম(৪৫) ও টেন্ডল পাড়া এলাকার মৃত কবির আহমদের পুত্র মুহাম্মদ শাহজাহান(৪৪)।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২সেপ্টেম্বর রাত্রে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন ও এএসআই মুহাম্মদ শাকিল খাঁনের নেতৃত্বে একটি পুলিশ টিম সদর ইউনিয়নের রশিদার পাড়াস্হ কালো মিজানের খামার বাড়ীতে অভিযান চালিয়ে ৫১পিচ ইয়াবা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ২জনকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসা হয়।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন সাংবাদিককে জানান,
ইয়াবা বিক্রেতা কালো মিজানের খামার বাড়ী হতে আমরা ২মাদক বিক্রেতাকে হাতেনাতে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়েছি।
তাদেরকে গ্রেফতার করার সময় সু-কৌশলে কালো মিজান পালিয়ে যায়।উক্ত মামলায় মিজানকেও আসামী করা হয়।
তিনি আরো বলেন, আটক আবদুস সালাম ৩বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
এছাড়াও কালো মিজানের বিরুদ্ধে থানায় অনেক মামলা রয়েছে। তাকে শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লোহাগাড়ায় ইয়াবা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ আটক ২

প্রকাশিত: ১২:৪৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯