ঢাকা ১২:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ড্রির কয়লার আগুনে পুড়লো ৫ দোকান,তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নয়া বাজারে হাফেজ আবু তাহের মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুটি ফার্নিচার দোকানসহ মোট ৫টি দোকান পুড়ে গেছে।

বিষয়টি পুটিবিলা ইউপির চেয়ারম্যান হাজ্বী মোঃ ইউনুচ নিশ্চিত করেছেন।

শুক্রবার (২০ আগস্ট ) সকাল সাড়ে ১০টার দিকে মার্কেটের মিলন কান্তি নাথের লন্ড্রি দোকানের কয়লা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন স্থানীয়রা। দ্রুত আগুন আশপাশের সব দোকানে ছড়িয়ে যায়।

আগুনে আব্দুল করিম সওদাগরের দুটি ফার্নিচার দোকান, সাইকেল পার্টসের বাদশার দোকান, পারভেজের হার্ডওয়্যারের দোকান ও মিলন কান্তি নাথের লন্ড্রি দোকান পুড়ে গেছে।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্নায়েন বলেন, সকাল ১১টার দিকে স্থানীয়রা আমাদের আগুন লাগার খবর দেয়।

খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লন্ড্রির কয়লার আগুনে পুড়লো ৫ দোকান,তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ০৩:৪৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১