
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
করোনাভাইরাস রোধে লোহাগাড়া উপজেলায় অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
১৫ এপ্রিল (বুধবার) রাত ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ।
তিনি বলেন, বুধবার রাত ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লোহাগাড়া উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
লকডাউন চলাকালীন কেউ লোহাগাড়ায় প্রবেশ কিংবা বের হতে পারবেন না।
এছাড়াও তিনি অফিসিয়াল ফেসবুক uno Lohagara আইডিতে স্ট্যাটাস দেন। এতে বলা হয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লোহাগাড়া উপজেলাকে লক ডাউন ঘোষণা করা হল।
সকল ইউপি চেয়ারম্যানগনকে তাদের ইউনিয়নের সকল প্রবেশ পথ সমূহ বন্ধ করে দিতে বলা হল যাতে লোহাগাড়া থেকে কেউ বাইরে না যেতে পারে এবং কেউ লোহাগাড়ায় প্রবেশ করতে না পারে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, লকডাউন ঘোষণার পর পর থেকে লোহাগাড়া থানা পুলিশের পক্ষে থেকে সবাইকে মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

