
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
লোহাগাড়ায় লকডাউন নিশ্চিত করতে মাঠে কঠোর অবস্হানে প্রশাসন, পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী।
লকডাউনের দ্বিতীয় দিনে করোনা সংক্রমণ প্রতিরোধে মাঠে কাজ করছে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী।
এসময় লকডাউন অমান্য করে উপজেলার
আমিরাবাদ, দরবেশ হাট, হিন্দুর হাট, কানুরাম বাজার, বাংলা বাজার, দরবার শরীফ, এমচর হাট, চুনতি মেহেরুন্নেছা স্কুলের পাশের বাজার, চুনতি বাজার, আধুনগর বাজারসহ বিভিন্ন এলাকায় দোকানপাট খোলা রাখা ও অযথায় ঘুরাঘুরী করার দায়ে ১৬টি মামলায় ৫হাজার ২০০টাকা জরিমানা আদায় করা হয়।
২৪ জুলাই বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী।
এসময় সাথে ছিলেন লোহাগাড়া থানার এসআই ভক্ত চন্দ্র দত্ত ও পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মুহাম্মদ মহসিন লিটন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী জানান, করোনা সংক্রমণ সারাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ মাঠে কাজ করছে। লকডাউন অমান্য করে দোকানপাট খোলা রাখা ও অযথায় ঘুরাঘুরীর দায়ে সংক্রমণ আইন ২০১৮ এর ২৪ ধারামতে ১৬টি মামলায় ৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


