ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লকডাউন অমান্য করায় লোহাগাড়ায় ৫৩মামলায় ৫১হাজার ৬০০টাকা জরিমানা

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

লোহাগাড়ায় লকডাউন নিশ্চিত করতে মাঠে কঠোর অবস্হানে প্রশাসন, পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী।

লকডাউনের তৃতীয় দিনে করোনা সংক্রমণ প্রতিরোধে মাঠে কাজ করছে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী।
এসময় লকডাউন অমান্য করে উপজেলার
আমিরাবাদ, পদুয়া বাজারসহ বিভিন্ন এলাকায় দোকানপাট খোলা রাখা ও অযথায় ঘুরাঘুরী করার দায়ে ৫৩ টি মামলায় ৫১হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।

২৫ জুলাই সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ আহসান হাবীব জিতু।

এসময় সাথে ছিলেন লোহাগাড়া ট্রাফিক পুলিশের টিআই স্নেহহাংশু বিকাশ সরকার, বাংলাদেশ সেনাবাহিনী কক্সবাজার ১০ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন জাযাউল ইসলাম, লোহাগাড়া থানার এসআই রুহুল আমিন, লোহাগাড়া ট্রাফিক সার্জেন্ট মাহমুদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ মুহাম্মদ ইলিয়াছ রুবেল ও সিএ সমির চক্রবর্তী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আহসান হাবীব জিতু জানান, করোনা সংক্রমণ সারাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ মাঠে কাজ করছে। লকডাউন অমান্য করে দোকানপাট খোলা রাখা ও অযথায় ঘুরাঘুরীর দায়ে সংক্রমণ আইন ২০১৮ এর ২৪ ধারামতে ৫৩টি মামলায় ৫১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লকডাউন অমান্য করায় লোহাগাড়ায় ৫৩মামলায় ৫১হাজার ৬০০টাকা জরিমানা

প্রকাশিত: ০২:১৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১