
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
করোনা ভাইরাস প্রানঘাতি মহামারী রোগ হিসেবে সারাদেশে ধারণ করেছে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে চলছে লকডাউন।
তারই ধারাবাহিকতায় লকডাউন বাস্তবায়নে মাঠে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।
উপজেলার বটতলী মোটর স্টেশন, পদুয়া বাজার ও চুনতি বাজারের বিভিন্ন এলাকায় লকডাউন না মেনে দোকানপাট ও শপিংমল খোলা রাখার দায়ে ১০টি মামলায় মোট ১৩হাজার ১০০টাকা জরিমানা আদায় করা হয়েছে।
২৯ জুন (মঙ্গলবার) সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী।
জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন না মেনে উপজেলার বটতলী মোটর স্টেশন, পদুয়া বাজার ও চুনতি বাজারের বিভিন্ন এলাকায় দোকানপাট ও শপিং মল খোলা রাখার দায়ে ১০টি মামলায় মোট ১৩হাজার ১০০ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ দেলোয়ার ও উপজেলাে ভূমি অফিসের নাজির সমির চৌধুরী উপস্হিত ছিলেন।
এ অভিযান চলমান রয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


