ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লকডাউনের ৯ম দিনঃ লোহাগাড়ায় ১৪মামলায় ৮৪০০ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়ায় লকডাউন নিশ্চিত করতে মাঠে কঠোর অবস্হানে প্রশাসন, পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী।

লকডাউনের ৯ম দিনে করোনা সংক্রমণ প্রতিরোধে মাঠে কাজ করছে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী।
এসময় লকডাউন অমান্য করে উপজেলার আমিরাবাদ স্টেশন ও পদুয়া বাজারের বিভিন্ন এলাকায় বিভিন্ন গাড়ি যোগে অযথায় ঘুরাঘরী করার দায়ে ১৪টি মামলায় ৮হাজার ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

৩১জুলাই সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী।

এসময় সাথে ছিলেন লোহাগাড়া থানার এসআই পার্থসারথি হাওলাদার, পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের মহসিন লিটন,উপজেলা ভূমি অফিসের ইব্রাহীম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খোরশেদ আলম চৌধুরী জানান, লকডাউনের ৯ম দিনে ঘুরাঘুরী করছে সাধারণ মানুষ। তাদেরকে ঘরমুখী করতে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বার বার নির্দেশনা প্রদান করে আসছি। স্বাস্হ্যবিধি অমান্য করে অযথায় ঘুরাঘুরীর দায়ে সংক্রমণ আইন ২০১৮ এর ২৪ ধারামতে ১৪টি মামলায় ৮হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

লকডাউনের ৯ম দিনঃ লোহাগাড়ায় ১৪মামলায় ৮৪০০ টাকা জরিমানা

প্রকাশিত: ০২:৫৩:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১