
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় লকডাউন নিশ্চিত করতে মাঠে কঠোর অবস্হানে প্রশাসন, পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী।
লকডাউনের ৮ম দিনে করোনা সংক্রমণ প্রতিরোধে মাঠে কাজ করছে প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী।
এসময় লকডাউন অমান্য করে উপজেলার আমিরাবাদ স্টেশনের বিভিন্ন এলাকায় বিভিন্ন গাড়ি যোগে অযথায় ঘুরাঘরী করার দায়ে ৭টি মামলায় ৫হাজার ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
৩০জুলাই বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ খোরশেদ আলম চৌধুরী।
এসময় সাথে ছিলেন লোহাগাড়া থানার এসআই ভক্ত চন্দ্র দত্ত, পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের মহসিন লিটন,উপজেলা ভূমি অফিসের নয়ন দাশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খোরশেদ আলম চৌধুরী জানান, লকডাউনের ৮ম দিনে ঘুরাঘুরী করছে সাধারণ মানুষ। তাদেরকে ঘরমুখী করতে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বার বার নির্দেশনা প্রদান করে আসছি। স্বাস্হ্যবিধি অমান্য করে অযথায় ঘুরাঘুরীর দায়ে সংক্রমণ আইন ২০১৮ এর ২৪ ধারামতে ৭টি মামলায় ৫ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


