
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
করোনা ভাইরাস সংক্রম ঠেকাতে মাঠে কঠোর অবস্থানে পুলিশ। লোহাগাড়ায় লকডাউন বাস্তবায়নে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার সীমানায় নিরাপত্তার স্বার্থে থানা পুলিশের পক্ষ থেকে বসানো হয়েছে চেকপোস্ট।
আজ রাতে লোহাগাড়া থানার সরকারী ফেইসবুক আইডি Lohagara Thana Ctg ওসি জাকের হোসাইন জনগণের নিরাপদের কথা বিবেচনা করে লিখেছেন,
প্রিয় লোহাগাড়াবাসী
রাতে পুলিশ পরিচয়ে দরজা খুলতে বললে থানায় ফোন করে নিশ্চিত হয়ে দরজা খুলবেন। প্রয়োজনে সাথে সাথে এ নাম্বারে যোগাযোগ করে নিশ্চিত হয়ে দরজা খুলবেন।
এ নাম্বারগুলোতে যোগাযোগ করুন
ডিউটি অফিসার 01769694526
ওসি লোহাগাড়া 01713373650
পুলিশ পরিদর্শক(তদন্ত) 01769694273।
লোহাগাড়া থানা পুলিশ নিরাপদে রাখতে সবসময় আপনাদের পাশে আছে।
আপনারা সকলে ঘরে থাকুন, নিরাপদে থাকুন। সরকারী নির্দেশনা মেনে চলুন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


