ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় নাইট গার্ডদের মাঝে খাদ্য সামগ্রী দিলেন ওসি সাইফুল ইসলাম

রায়হান সিকদারঃ

করোনা পরিস্হিতিতে সরকারী নির্দেশনা মেনে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মানুষ ঘরবন্দি রয়েছে। এমন দুর্যোগ সংকটময় মুহুর্তে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় অসহায়, কর্মহীন ও খেটে-খাওয়া মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী দিয়েছেন রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম।
মোবাইল ফোনে কল পাওয়ার সাথে সাথে দিনে এবং রাতে অসহায়দের বাড়ীতে খাবার নিয়েও হাজির হয়েছেন তিনি।
তার এমন সুন্দর কার্যক্রমের জন্য সর্বমহল প্রশংসিত হয়েছে।

গতকাল রাতে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দোভাষী বাজার এলাকায় করোনায় সার্বিক পরিস্হিতি দেখতে বের হন ওসি সাইফুল ইসলাম। চন্দ্রঘোনা দোভাষী বাজার এলাকায় রাত্রিকালীন পাহারায় নিয়োজিত থাকা নাইট গার্ড ও ঝাঁড়ুদা`র মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম। পাশাপাশি বিভিন্ন ব্যাংক, বীমা অফিসের নিরাপত্তায় নিয়োজিত নিরাপত্তা কর্মীদের সাথে তিনি কথা বলেন এবং তাদেরকে সতর্কতার সাথে ডিউটি পালন করতে বিভিন্ন ধরণের নির্দেশনা প্রদান করা হয়।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, গতকাল তার উপজেলায় একজন করোনা রোগী সনাক্ত হয়েছে। তাই এখনো সময় আছে আপনারা সবাই নিজ নিজ ঘরে অবস্হান করুন। সরকারী নির্দেশনা মেনে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে আমরা আইনানুগ ব্যবস্হা নিবো।

তিনি আরো বলেন,পুলিশ জনগণের সেবক, জনগণের বন্ধু। বাংলাদেশ পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যেমন অবদান রাখছেন তেমনি মানবতার কল্যাণে পুলিশের অবদান অপরিসীম। করোনা পরিস্হিতিতে এলাকায় অসহায় ও খেটে-খাওয়া মানুষের ফোন পাওয়ার সাথে সাথে খাবার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

রাঙ্গুনিয়ায় নাইট গার্ডদের মাঝে খাদ্য সামগ্রী দিলেন ওসি সাইফুল ইসলাম

প্রকাশিত: ১১:৪২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২০