
রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলে সংবাদ পাওয়া গেছে।
১২জুলাই বেলা ৩টায় রাঙ্গুনিয়া উপজেলার গুডাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মাহবুব মিল্কি বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ঘটনার দিন সরকারী কাজে ওসি সাইফুল ইসলাম থানায় ব্যবহৃত গাড়িযোগে বের হন। এসময় গুডাউন এলাকা পৌঁছলে মোটর সাইকেলকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। মোটর সাইকেল আরোহীকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত অবস্হায় ওসি সাইফুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি সেখানে চিকিৎসা সেবা গ্রহন করে নিজ বাসায় অবস্হান করছেন বলে জানা গেছে।
অাহত ওসি সাইফুল ইসলাম মুঠোফোনে জানান, তিনি সরকারী কাজে থানায় থেকে বের হন। রাঙ্গুনিয়া গুডডাউন এলাকা পৌঁছলে মোটর সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে তার গাড়ি খাদে পড়ে যায়।আহত অবস্হায় মোটর সাইকেল আরোহীকে চমেকে নিয়ে যাওয়া হয়। তিনি আহত হলে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহন করেছেন।বর্তমানে তিনি বাসা থেকে চিকিৎসা সেবা নিবেন।
তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


