ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাগে নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন ভারতীয় সাধু

আন্তর্জাতিক ডেস্ক,দেশবাংলা ডটনেট

ঘটনা ভারতের উত্তর প্রদেশ রাজ্যের। সেখানে তরুণ এক সাধুর বিরুদ্ধে এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ আনা হয়। নিজের ওপর এতো বড় অপবাদ সহ্য করতে পারেননি তিনি। তাই ক্ষোভে-দুঃখে নিজের গোপনাঙ্গ কেটে ফেলেছেন বলে জানা গেছে।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, রাজ্যের বামনা জেলায় এই ঘটনা ঘটে। ওই সাধুর নাম মাদানি বাবা (২৮)। তিনি জেলার কামসিন গ্রামের বাসিন্দা।

মাদানি বাবা অভিযোগ করেন, তিনি খালি পড়ে থাকা একটি জমিতে একটি আশ্রম গড়ে তুলতে চেয়েছিলেন। তখন স্থানীয় কয়েকজন লোক তার বিরুদ্ধে অবৈধ সম্পর্কের গুজব ছড়ায়। এর পরিপ্রেক্ষিতেই এমন পদক্ষেপ নিয়েছেন তিনি।

বামনা জেলা হাসপাতালের চিকিৎসক বলবীর সিং জানান, ওই সাধু তার গোপনাঙ্গ কেটে ফেলেছেন। তার চিকিৎসা চলছে।

বিষয়ে নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

রাগে নিজের গোপনাঙ্গ কেটে ফেললেন ভারতীয় সাধু

প্রকাশিত: ১১:১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮