
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ২মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃতরা হল রংপুর জেলার বদরগঞ্জ মাস্টার পাড়া এলাকার সবির উদ্দিনের পুত্র দেলোয়ার হোসেন (২২) ও লক্ষীপুর জেলার রায়পুর চরবংশী খাসের হাট এলাকার মৃত ফজলুল করিম দেওয়ানের পুত্র মোফাজ্জল হোসেন (২৭)।
থানা সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১টার দিকে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ,পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়া নেতৃত্বে একটি পুলিশি দল চট্টগ্রাম- কক্নবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী একটি প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ১০হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২মাদক বিক্রেতাকে আটক করে ।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মুল্য আনুমানিক ৩০লক্ষ টাকা হবে বলে ওসি জাকের হোসাইন মাহমুদ জানিয়েছেন।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং আজ ৩ অক্টোবর সকালে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


