
রায়হান সিকদার,লোহাগাড়াঃ
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ বলেছেন,আমরা মানুষকে সেবা দিতে চাই। সেজন্য আমরা সব সময় কাজ করছি। এ জন্য সাধারণ মানুষকেও পুলিশকে সহায়তা করতে হবে। আমরা জনগণকে সচেতন করতে চাই।বিট পুলিশিং এর মাধ্যমে মানুষের দৌড়গোড়ায় পুলিশি সেবা পৌছে দিতে কাজ করছে। তিনি আরও জানান, পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, জঙ্গি, দুর্নীতিবাজ ও বিভিন্ন অপরাধ ও অপরাধী সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। এক্ষেত্রে তাদের নিরাপত্তার জন্য আমরা অবশ্যই তাদের পরিচয় গোপন রাখবো। তিনি আরও জানান,পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে।
১৭সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় লোহাগাড়া থানা পুলিশের আয়োজনে উপজেলার আধুনগর ইউনিয়ন পরিষদ হল রুমে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
অাধুনগর ইউপির চেয়ারম্যান ও লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব মিয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার এএসআই ও আধুনগর ইউনিয়নের সহকারী বিট পুলিশিং অফিসার মাঈনুদ্দিন চৌধুরী,আধুনগর ইউপির সেক্রেটারি মিন্টু তালুকদার, আধুনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী আহমদ, আধুনগর ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান শিবুরঞ্জন পাল, ইউপি সদস্য মুহাম্মদ সোহেল উদ্দিন,ডাঃ হায়াত খাঁন, মুহাম্মদ আবদুল মালেক, সন্তোষ বড়ুয়া, মুহাম্মদ ফরিদুল আলম প্রমুখ।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


