
লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ১ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৮হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটককৃত মাদক কারবারী বান্দরবান আলি কদম বানু সরদার পাড়ার রশিদ আহমদের পুত্র মোঃ সাবের(২৮)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে চট্টগ্রাম-কক্সবাজার অভিমূখী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৮হাজার পিচ ইয়াবাসহ ১মাদক বিক্রেতাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে ।
আটবকৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং ২৩ জানুয়ারী সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


