
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ১ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃত মাদক কারবারী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সাহার বিল মৃত নজির আহমদের পুত্র আবুল কাসেম (৪৯)।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১১টার দিকে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ,পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানার সামনে চট্টগ্রাম অভিমূখী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০হাজার পিচ ইয়াবা সহ চকরিয়ার ইয়াবা কারবারী আবুল কাসেমকে আটক করে লোহাগাড়া থানার হেফাজতে নিয়ে আসে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মুল্য ৩০ লক্ষ টাকা হবে বলে ওসি জাকের হোসাইন মাহমুদ জানান।
আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং ১১ নভেম্বর সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


