
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিপ্রবাসী এক যাত্রীর কাছ থেকে ৭ হাজার ৭২০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিমানবন্দর নিরাপত্তা বিভাগের সদস্যরা। শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় আব্দুচছবুর চৌধুরী মোকতা (৫২) নামের এই যাত্রী বিমানবন্দরের প্রথম চেকিং ইয়াবা চালানসহ আটক হন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দাগামী ফ্লাইট বিজি ১৩৫ এর যাত্রী ছিলেন।তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের চৌধুরী পাড়ায় । বিমানবন্দর নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা জানান, গতকাল শুক্রবার ( ১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় দিকে বিমানবন্দরের প্রথম চেকিং পার হওয়ার সময় স্কেনিং মেশিনে ঔ যাত্রীর ট্রলি ব্যাগে ইয়াবা বড়ি ধরা পড়ে। দায়িত্বরত নিরাপত্তা সদস্য সঞ্জীব বড়াল ব্যাগ তল্লাশী করে এই ইয়াবা চালান উদ্ধার করেন।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, আটক যাত্রীকে মাদকদ্রব্য চোরাচালান আইনে মামলা করে পতেঙ্গা থানা পুলিশের কাছে সোর্পাদ করা হয়েছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


