
নিজস্ব প্রতিনিধি
২৪ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য লোহাগাড়ার আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজ গভর্নিংবডি শিক্ষক প্রতিনিধি নির্বাচন স্থগিত করেছেন লোহাগাড়া সহকারী জজ আদালত। অপর ১৯০/২০১৯ ইং মামলায় আদালত বুধবার এ সংক্রান্তে স্থিতাবস্থা আকারে নিষেধাজ্ঞার আদেশ প্রচার করেন। বাদী পক্ষের আইনজীবি দেলোয়ার হোসেন ও আইনজীবি সহকারী নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে কলেজের অধ্যাপক সাহীদুর রহমান ভুঁইয়া গং বাদী হয়ে ভোটার তালিকায় অযোগ্য ব্যাক্তিদের অন্তর্ভুক্ত করায় কলেজের অধ্যক্ষ ও প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
এ মামলায় বাদীপক্ষের আইনজীবী ছিলেন তাজুল ইসলাম চৌধুরী ও দেলাওয়ার হোসেন। বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন মিনহাজুল আব্রার।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


