
রায়হান সিকদারঃ
লোহাগাড়ায় মোটর সাইকেল যোগে ইয়াবা পাচারকালে ১মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১হাজার পিচ ইয়াবা ও বহনকারী মোটর সাইকেল উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃত মাদক বিক্রেতার নাম
গিয়াস উদ্দিন(৩৬)। সে কক্সবাজার জেলার টেকনাফ হাঙ্গর ডেইল এলাকা্ মুহাম্মদ আবু তাহের`র পুত্র।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি
ইউনিয়ন ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে মোটর সাইকেল থামিয়ে তল্লাশী চালিয়ে ১হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১মাদক বিক্রেতাকে আটক করে।
আটককৃত`র বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


