
লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১মে সকালে র্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নতুন সাউন্ড হেলথ হাসপাতাল সামনে থেকে শুরু হয়ে বটতলী মোটর স্টেশনস্থ এলাকা পদক্ষিণ করে সিকদার সেন্টার এলাকা এসে শেষ করা হয়।
র্যালি শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মাস্টার আবদুস ছালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুর হোছাইন।

সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মনির আহমদ ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা মহি উদ্দিন আল আজাদের যৌথ সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আছাদ উল্যাহ ইসলামাবাদী, সেক্রেটারি মাওলানা আবুল কালাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সহ-সভাপতি, বাংলাদেশ পরিবহন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আমিনুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সহ-সভাপতি,নির্মাণ বিভাগের সভাপতি,নকশা ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ, সহ-সভাপতি আবদুল আলীম আবদুল্লাহ, এম রফিক দিদার, শহীদুল ইসলাম,মাওলানা ছামি উদ্দিন, নাছির উদ্দিন ও হেলাল উদ্দিন আজাদসহ সংগঠনের অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের ওপর চলা নির্যাতন নিপীড়ন বন্ধ করতে হবে। তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে। পরিবহন সেক্টরে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ সকল হয়রানি মূলক নির্যতন বন্ধ করতে হবে। শ্রমজীবী মানুষের আত্মত্যাগকে সম্মান দেখাতে হবে।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


