ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার পেল আমিরাবাদের অসহায় শাহ আলম

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে জমি আছে ঘর নেই এসব হত- দরিদ্র পরিবারের সদস্যদের ঘরনির্মাণ করে দেওয়ার প্রকল্প গ্রহণ করেছেন।তারই ধারাবাহিকতায় লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর এলাকায় অসহায় মুহাম্মদ শাহ আলম প্রধানমন্ত্রীর দেওয়া অর্থ দিয়ে নির্মাণ করা ঘর পেয়ে খুশীতে আত্মহারা।

১৭মার্চ সকালে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার দুর্যোগ সহনীয় বাড়ীর চাবি প্রদান করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ।
এসময় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কার্য্য সহকারী শুভংকর চাকমা, মুহাম্মদ গিয়াস উদ্দিন, ঠিকাদার মুহাম্মদ জুবাইর।

জানা গেছে, মোহাম্মদ শাহ আলম দিনমজুর। দিনমজুরের কাজ করে স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজ বসতভিটা থাকার পরও পার্শ্ববর্তী অপরজনের ঘরে বসবাস করতেন। অর্থের অভাবে শাহ আলম তার বসতভিটায় ঘর নির্মাণ করতে পারেননি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সুত্রে জানা যায়,দুর্যোগ ও ত্রাণ ব্যবস্হাপনা মন্ত্রনালয়ের ২০১৯-২০ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় গৃহহীনদের বাসগৃহ নির্মাণ প্রকল্প উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৭১লক্ষ ৯৬হাজার ৬৪০টাকা ব্যয়ে ২৪টি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। প্রতি পাকা ঘরের মুল্য ২ লক্ষ ৯৯হাজার ৮৬০ টাকা।
ঘরের চাবী পেয়ে খুশীতে আত্নহারা গৃহহীনরা।
শাহ আলম উক্ত প্রতিবেদককে জানান, অামি অত্যন্ত অসহায় ও গরীব। স্ত্রী সন্তানদের নিয়ে দিনাতিপাত করতে কষ্টের সীমা ছিলনা।আমিসহ আমাদের বিভিন্ন এলাকায় অসহায় পরিবারদেরকে বসবাসের জন্য ঘর নির্মাণ করে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী,সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি মহোদয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ তৌছিফ আহমেদ স্যারকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার পেল আমিরাবাদের অসহায় শাহ আলম

প্রকাশিত: ১০:৩৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০