
নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউপির উত্তর আমিরাবাদ মুন্ডা পাড়া গ্রামের স্বাধীনতার অকোতোভয় সৈনিক শ্রী মিলন চক্রবর্তী (৮০) আর নেই। তিনি গত ১৪ নভেম্বর বিকেল ৫টায় উত্তর আমিরাবাদস্হ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন। তার পিতার নাম মৃত ননী গোপাল চক্রবর্তী।
মৃত্যুকালে তিনি স্ত্রী,১ছেলে,১মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
পরের দিন ১৫ নভেম্বর সকালে লোহাগাড়া উপজেলা নির্বাহী মোঃ অাহসান হাবীব জিতু পুলিশ প্রশাসনের লোকজনসহ রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অর্নার প্রদান করেন এবং উপজেলা প্রশাসনের পক্ষে থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানান।

রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিকভাবে তার অন্তেস্ট্রিক্রিয়া সুসম্পন্ন হয়।
এসময় লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


