ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাস্ক না পরায় লোহাগাড়ায় ২২জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ

করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামের লোহাগাড়ায় মাস্ক না পরে বাইরে বের হওয়ায় ২২জন ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টা থেকে বেলা ৩পর্যন্ত ৪টা পর্যন্ত লোহাগাড়া সদর ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সামনের সড়কে যৌথভাবে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরায় ২২ জনকে মোট ১ হাজার ৭`শ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আহসান হাবীব জিতু এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু জানান, সবার বাধ্যতামূলক মাস্ক পরা নিশ্চিত করতে অভিযান পরিচালিত হয়েছে। যাদের মাস্ক ছিল না তাদের সবাইকে সচেতন করা হয়েছে। এ সময় শতাধিক মাস্ক বিতরণ করা হয়। মাস্ক না পরায় সংক্রমণ রোধ ও প্রতিরোধ নির্মুল আইন ২০১৮ এর ২৫ (খ) ধারামতে ২২ জনকে ১ হাজার ৭`শ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানকালে সাথে ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মুহাম্মদ শের আলী,লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈ, উপজেলা নির্বাহী অফিস কার্যালয়ের সিএ সমির চক্রবর্তী, উপজেলা ভূমি অফিসের নয়ন দাশ।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

জনপ্রিয় পোস্ট

সাতকানিয়ায় রাত ৮টায় দোকান বন্ধের নির্দেশনা উপেক্ষিত

মাস্ক না পরায় লোহাগাড়ায় ২২জনকে জরিমানা

প্রকাশিত: ০৪:৫৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০