
নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসন।করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে second waves এর জন্য উপজেলা প্রশাসন ইতিমধ্যে প্রস্তুতি সভা করেছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী ভাবে নির্দেশনা রয়েছে মাস্ক পরে স্বাস্হ্যবিধি মেনে চলতে হবে।মাস্ক ব্যবহার করে নিজেকে সুরক্ষিত রাখতে হবে।
ঘর থেকে বাইরে বের হলে মাস্ক পরিধান করে বের হওয়ার জন্য আহবান জানালেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু ।
মাস্ক না পরলেই মাস্কবিহীন ব্যক্তির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানালেন লোহাগাড়ার ইউএনও।
তিনি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সরকারী আইডি uno Lohagara তে ইউএনও মোঃ আহসান হাবীব জিতু লিখেছেন তা হুবহু তুলে ধরা হলো
প্রিয় লোহাগাড়াবাসী,
আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল ১৭/১১/২০২০ তারিখ হতে বাজার, মার্কেট, শপিংমল ও অন্যান্য জনসমাগম স্থলে মুখে মাস্কবিহীন ব্যাক্তির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মাস্ক পরুন নিজেকে সুরক্ষিত রাখুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।
নির্দেশক্রমেঃ
উপজেলা নির্বাহী অফিসার
লোহাগাড়া, চট্রগ্রাম
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


