
রায়হান সিকদার,দেশবাংলা ডট নেটঃ
প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে দিশেহারা এলাকার মানুষ। হাঁচি-কাশির মাধ্যমে ভাইরাস ছড়ানো ও সংক্রমণ রোধ করতে মাস্ক পরার ওপর জোর দেওয়া হচ্ছে বিশ্বজুড়ে। বাংলাদেশেও মাস্ক পরিধান নিয়ে কঠোরভাবে নির্দেশনা দিয়েছে সরকার। সরকারীভাবে নির্দেশনা রয়েছে যে, যেকোনো অবস্থাতেই বাইরে চলাচলের সময় মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তাই লোহাগাড়ায় মাস্ক ছাড়া কেউ যদি রাস্তায় বের হয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাকের হোসাইন মাহমুদ।
তিনি জানান, আপনার সবাই সচেতন হউন। করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতার কোন বিকল্প নেই। সবাই সচেতনতা সৃষ্টি করলে অবশ্যই আমরা করোনা ভাইরাস থেকে মুক্ত হবো ইনশাল্লাহ। নির্দিষ্ট সময়ে বাসা থেকে বের হলে মাস্ক পরিধান করতে হবে।সরকারের দেওয়া স্বাস্থ্য বিধি মেনে চলতে জোর দাগিদ দেন ওসি জাকের হোসাইন মাহমুদ।
তিনি আরো বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে চলাচলে নিষেধাজ্ঞাকালে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতীব জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাবে না।
বাইরে চলাচলের সময় মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 

