ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় অগ্নিকান্ড: বাংলাদেশিসহ ছয়জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক।। মালয়েশিয়ার পেরাক প্রদেশের ইপু শহরে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশিসহ ছয়জন নিহত হয়েছে।

নিহত বাংলাদেশির নাম জহিরুল ইসলাম (২৭)।

তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার খর্দ্দাপাড়া গ্রামের মৃত হাসিবুর রহমানের ছেলে।

স্থানীয় সময় বুধবার  সকালে ইপু শহরের জালান রাজা নাজরি শাহ এলাকার টাইম স্কয়ার নামে একটি বিনোদন কেন্দ্রের (কারোকে) চতুর্থ তলায় এই অগ্নিকা‌ণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদপত্রগুলো।

এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের স্থানীয় রাজা পারমাসু‌রি বাইনুন হাসপাতালে পাঠানো হ‌য়ে‌ছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দমকল বাহিনীর কর্মীরা। এই দুর্ঘটনা নিহতদের মধ্যে আরো চারজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন- মালয়েশিয়ার দুই নাগরিক চে কিন (৩৬) ও লাউ ওয়াই হুং (৩৭)  এবং ভিয়েতনামের নেগুয়েন থাই ডুং ও নিগুয়েন থাই থ্রাং।

এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় দমকল বাহিনীর কর্মীরা।

ট্যাগ:
রিপোর্টার এর তথ্য

সমাজসেবায় অবদানের জন্য ‘মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড মনোনীত হলেন চুনতির কৃতি সন্তান কফিল উদ্দিন লিটু

মালয়েশিয়ায় অগ্নিকান্ড: বাংলাদেশিসহ ছয়জন নিহত

প্রকাশিত: ০৮:২০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ ফেব্রুয়ারী ২০১৯