
নিজস্ব প্রতিবেদকঃ
মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ। তিনি যোগদানের পর প্রথমে শিক্ষাবিস্তারে বিশেষ ভাবে গুরুত্ব দিয়েছেন।
তারই ধারাবাহিকতায় ৩ আগস্ট সকালে লোহাগাড়া উপজেলার চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, বীর বিক্রম জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়, পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষার্থীদের শিক্ষামূলক পরামর্শ দিয়েছেন। এসময় এসব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নেন তিনি। এছাড়াও ইভটিজিং প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেন তিনি।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ জানান, আমি এই উপজেলায় যোগদানের পর থেকে আমার অফিসিয়াল দায়িত্ব ও অন্যান্য কাজের পাশাপাশি শিক্ষা বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। পর্যায়ক্রমে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে। একটি একটি করে বাস্তবায়ন শুরু করছি। এক্ষেত্রে সকলের বেশ সহযোগিতাও পাচ্ছি।অচিরেই এই উপজেলার শিক্ষা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে। আমি বিশ্বাস করি, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদেরকে সুশিক্ষিত ও উন্নত করে গড়ে তুলতে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় নতুন কিছু উদ্যোগ অতি জরুরি। সেই চিন্তা থেকেই মূলত ব্যক্তিগতভাবে ব্যতিক্রমী কিছু পরিকল্পনা করে এগুচ্ছি। ইউএনও শরীফ উল্যাহ আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে কয়েকটি ক্লাসে শিক্ষার্থীদের লেখাপড়ার মান যাচাই করেছি, খোঁজখবরও নিয়েছি। ভালোভাবে পড়াশুনা করার জন্য পরামর্শ ও উৎসাহ দিয়েছি। এতে করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি হবে।ইভটিজিং প্রতিরোধে এধরণের অভিযান এবং ক্লাস পরিদর্শন অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে পিআইও মাহবুব আলম শাওন ভুঁইয়াসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


