
আমার কয়েকটি পোস্টে আপত্তিকর কিছু বিষয় থাকায় আমি আমাদের সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সংসদ সদস্য, আলেম সমাজর গৌরব, বিশিষ্ট দানবীর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও বিখ্যাত সেবামূলক প্রতিষ্ঠান আল্লামা ফজলুল্লাহ (রহঃ) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহতরম ডক্টর মাওলানা আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী (হাফিঃ) এর কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি এবং আমার যেসব পোস্টে মাননীয় এমপিসহ আলেমদের মানহানি হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহার করে নিচ্ছি এবং প্রতিজ্ঞা করছি, আগামীতে সবসময় শালীন, সম্মানজনক ও কল্যাণকামনা মূলক ভাষা ব্যবহার করবো এবং আকাবিরে দেওবন্দের নীতি-আদর্শ বিরোধী জামায়াতসহ অন্যান্য বিভ্রান্তিকর দল-গোষ্ঠীর পক্ষপাতমূলক কোনো পোস্ট দেবো না।
–
মহান আল্লাহ আমাকেসহ সকল লেখককে সবসময় শালীন ও কল্যাণকামনা মূলক ভাষা ব্যবহার করে আল্লাহ ও আল্লাহর রসূল সঃ এর বাণী প্রচার করার তৌফীক দান করুন।
–
আবুল হুসাইন আলেগাজী
সদর লোহাগাড়া, চট্টগ্রাম।
দেশ বাংলা ডট নেট ডেস্ক 


